মূল কনটেন্টে যান

নতুন অ্যাকাউন্টে ১০টি ফ্রি টেস্ট এসএমএস। মাস্কিং রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি।অ্যাকাউন্ট খুলুন →

Amar SMS
  1. 1শর্তাবলি
  2. 2আপনার তথ্য
  3. 3ভেরিফাই

শর্তাবলি

অ্যাকাউন্ট খোলার আগে আমাদের শর্তাবলি পড়ে সম্মতি দিন।

১. অ্যাকাউন্ট ও যাচাই

  • আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী সঠিক তথ্য দিতে হবে।
  • প্রতিটি অ্যাকাউন্টের জন্য এনআইডির স্ক্যান কপি বাধ্যতামূলক। BTRC ও মোবাইল অপারেটরের নির্দেশনা অনুযায়ী মাস্কিং (সেন্ডার আইডি) এসএমএসের জন্য ট্রেড লাইসেন্স লাগবে।
  • ডকুমেন্ট যাচাইয়ের পর অ্যাকাউন্ট চালু হবে। পোর্টাল লিংক ও লগইন তথ্য আপনার ভেরিফায়েড ইমেইলে পাঠানো হবে।
  • লগইন তথ্য, API কী ও ভেরিফিকেশন কোড গোপন রাখার দায়িত্ব আপনার।

২. গ্রহণযোগ্য ব্যবহার

  • শুধু যাদের সাথে আপনার সম্পর্ক আছে বা যারা মেসেজ পেতে সম্মত, তাদেরই এসএমএস পাঠানো যাবে।
  • প্রতারণামূলক বা বিভ্রান্তিকর মেসেজ (যেমন লটারি বা পুরস্কার জেতার ভুয়া খবর), ফিশিং কিংবা অন্য ব্যক্তি, ব্র্যান্ড বা কর্তৃপক্ষের ছদ্মবেশ ধারণ করা যাবে না।
  • অ্যাডাল্ট কনটেন্ট বা অ্যাডাল্ট পণ্যের মার্কেটিং, গালিগালাজ, হুমকি, বিদ্বেষমূলক, অশ্লীল বা ব্যক্তিগত/প্রেম সম্পর্কিত মেসেজ পাঠানো যাবে না।
  • রাষ্ট্রবিরোধী, বেআইনি বা উসকানিমূলক কনটেন্ট এবং বাংলাদেশের আইন বা BTRC নির্দেশনা লঙ্ঘন করে এমন কিছু পাঠানো যাবে না।
  • প্রমোশনাল এসএমএসকে BTRC-এর নিয়ম মানতে হবে, যেমন অনুমোদিত কনটেন্ট, প্রযোজ্য ক্ষেত্রে বাংলা ভাষা ও নির্ধারিত সময়ে পাঠানো।

৩. আপনার দায়িত্ব

  • আপনার অ্যাকাউন্ট ও API কী থেকে পাঠানো প্রতিটি মেসেজের সম্পূর্ণ দায়ভার আপনার।
  • আমার এসএমএস নিয়ম মানা হচ্ছে কিনা তা মনিটর করে। নিষিদ্ধ কনটেন্ট পাঠালে অ্যাকাউন্ট সাথে সাথে সাসপেন্ড করা হবে এবং আইনগতভাবে প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া হতে পারে।
  • নিয়ম ভঙ্গের কারণে সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টের ব্যালেন্স ফেরত দেওয়া হবে না।

৪. প্যাকেজ, মেয়াদ ও বিলিং

  • রেট প্রতি এসএমএস পার্ট, টাকায়। বড় ও ইউনিকোড (বাংলা) মেসেজ একাধিক পার্টে ভাগ হয় এবং প্রতিটি পার্ট একটি এসএমএস হিসেবে বিল হয়।
  • প্রতিটি প্যাকেজের নির্দিষ্ট মেয়াদ আছে। মেয়াদ শেষের আগে রিচার্জ করলে বাকি এসএমএস নতুন প্যাকেজে যোগ হবে। মেয়াদোত্তীর্ণ ব্যালেন্স ফেরত আনা যাবে না।
  • অপারেটর বা নিয়ন্ত্রক চার্জের কারণে দাম পরিবর্তন হতে পারে। পরিবর্তন আগেই জানানো হবে এবং আগে কেনা ব্যালেন্সে কোনো প্রভাব পড়বে না।
  • ফ্রি টেস্ট এসএমএস শুধু ডেলিভারি পরীক্ষার জন্য; হস্তান্তর বা ফেরতযোগ্য নয়।

৫. ডেলিভারি

  • মেসেজ সাধারণত কয়েক সেকেন্ডে পৌঁছায়। অপারেটরের চাপের ওপর নির্ভর করে বড় ক্যাম্পেইন শেষ হতে কিছুটা সময় লাগতে পারে।
  • ডেলিভারি প্রাপকের হ্যান্ডসেট, নেটওয়ার্ক কভারেজ ও অপারেটরের ফিল্টারের (DND/NDNC তালিকাসহ) ওপর নির্ভর করে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।

৬. তথ্য ও গোপনীয়তা

  • ডেলিভারি রিপোর্ট ও আইনগত প্রয়োজনে যতদিন দরকার শুধু ততদিন মেসেজ কনটেন্ট সংরক্ষণ করা হয়, এরপর মুছে ফেলা হয়।
  • আমরা কখনো আপনার কন্টাক্ট লিস্ট বা মেসেজের তথ্য বিক্রি করি না। বিস্তারিত গোপনীয়তা নীতিতে দেখুন।

৭. পরিবর্তন

  • আমরা এই শর্তাবলি হালনাগাদ করতে পারি। গুরুত্বপূর্ণ পরিবর্তন ইমেইল বা পোর্টালে জানানো হবে; ব্যবহার চালিয়ে গেলে হালনাগাদ শর্তে সম্মতি বলে গণ্য হবে।

নিরাপদ সংযোগে পাঠানো হয় এবং শুধু অ্যাকাউন্ট যাচাইয়ে ব্যবহৃত হয়।

সাহায্য লাগবে?

কল বা হোয়াটসঅ্যাপ করুন, রেজিস্ট্রেশনে আমরা সাহায্য করব।